ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্ন ধরনের গান

Date:

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে ইত্যাদির বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছেন হানিফ সংকেত। তার জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। আর এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ থাকে নানা ধরনের সংগীত।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদের পর্বে ভিন্নধর্মী একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। এ বছর তিনি যন্ত্রশিল্পীদের সঙ্গে একক কণ্ঠে গেয়েছেন ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটি।

গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

এর আগে, গত ঈদের বিশেষ পর্বে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে একটি গান পরিবেশন করেছিলেন, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

প্রতিবারের মতো এবারও ঈদের দিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Share post:

Popular

More like this
Related

মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান...

ব্রিটিশ-মার্কিন চালে যেভাবে ভেঙে পড়ে ইরানের অর্থনীতি

সেই ১৯৫৩ সালের কথা। সেসময় থেকে চলে আসছে দ্বন্দ্ব।...

‘ম্যাজিকাল’ এস্তেভাও, বার্সেলোনাকে গুঁড়িয়ে দিল চেলসি

তখন এক গোলে এগিয়ে গেছে চেলসি, ফাউল করে লাল...

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রী গুরুতর আহত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের বাসায়...