ঈদ আয়োজনে শাকিব, জয়া, শুভ, মেহজাবীন অভিনীত ৭ সিনেমা

Date:

ঈদুল আজহায় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে টানা সাত দিন দেখানো হবে সাতটি বাংলা সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে হবে নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।

ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। মিঠু খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ।

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’। সিনেমাটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মন্‌ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী।

ঈদের চতুর্থ দিনে থাকছে আলোক হাসান পরিচালিত ‘টগর’। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী ও রোজী সিদ্দিকী।

পঞ্চম দিনে প্রচারিত হবে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার।

ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজীর রচনা ও পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

ঈদের সপ্তম দিনে দেখানো হবে ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও কুসুম শিকদার।

Share post:

Popular

More like this
Related

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...

সব সংস্করণেই আরও বেশি ম্যাচ চান শান্ত

আগামী বছরে ঠাসা আন্তর্জাতিক সূচি নিয়ে একটুও উদ্বিগ্ন নন...

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে কারাগারে...

সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অস্থায়ী প্রশাসকদের যেসব ক্ষমতা দেওয়া হলো

সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অস্থায়ী প্রশাসক নিয়োগের নীতিমালা...