এক বসায় দেখে ফেলতে পারেন যে ১০ স্বল্পদৈর্ঘ্য সিনেমা

Date:

ফ্রেন্ডলি নেইবরহুড ফিল্মমেকারসের (এফএনএফ) উদ্যোগে অল্প পরিসরে ও স্বল্প খরচে নির্মিত হয়েছিল ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলতি সময়ের এতো এতো সিনেমা ও কনটেন্টের ভিড়ে এক বসাতেই দেখে ফেলা যায় সিনেমাগুলো।

গত বছর ৩০ মে বিশেষভাবে প্রদর্শিত হয় ১০ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনীর বর্ষপূর্তি উপলক্ষে এবার চলচ্চিত্রগুলো সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এফএনএফ-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে চলচ্চিত্রগুলো।

ভিন্ন ভিন্ন জনরায় নির্মিত সিনেমাগুলো হলো ‘হুদাই মিস’ (জাহিদুল হক অপু), ‘হামাংকুলাস’ (ইবনে নূর রাকিব), ‘সোলমেট’ (আদেল ইমাম অনুপ), ‘চা চাই’ (শেখ কোরাশানী), ‘তেলাপোকা’ (আল-আমিন হাসান নির্ঝর), ‘লোক’ (মাহমুদা সুলতানা রীমা), ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’ (কনক খন্দকার), ‘ফর সেল’ (ফজলে রাব্বি), ‘অন দ্যা কন্ট্রারি’ (ইমতিয়াজ হোসেন) এবং ‘ইশপাইট’ (আবীর ফেরদৌস মুখর)।

এফএনএফ–এর পক্ষ থেকে জানানো হয়, ইউটিউবে সাধারণত সেসব কনটেন্ট প্রচার করা হয়, তাদের সিনেমাগুলো তেমন না। অনেকগুলো মিসম্যাচ জনরা আছে। এখানে ‘লোক’ নামের সিনেমাটি বাংলাদেশি ফোক হরর ঘরানার। এরইমধ্যে সিনেমাটি একাধিক বিদেশি ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে।

‘সোলমেট’ সিনেমাটা একটা জুতার পয়েন্ট অব ভিউ থেকে বলা হয়েছে। এই সিনেমাটাও গিয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

একজন করপোরেট চাকরিজীবী আর জ্বীনের দেখা হওয়া নিয়ে গল্প আছে ‘হুদাই মিস’ সিনেমা। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইশপাইট’।

‘প্রেসার কুকার’ সিনেমার রিজভী রিজু অভিনয় করেছেন ‘ফর সেল’ সিনেমায়। ‘রকস্টার’ সিনেমার কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি অভিনীত ‘অন দ্যা কন্ট্রারি’ সিনেমা রয়েছে এই ১০ সিনেমার তালিকায়।

Share post:

Popular

More like this
Related

ট্রাম্পের হুমকি, ১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার হুমকি পুনর্ব্যক্ত...

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

উদ্বোধনী জুটিতে পাওয়া শক্ত ভিত কাজে লাগাতে পারল না...

চাপ বাড়লেই ফেটে যায় পাইপ, ভোগান্তিতে ৪০ হাজার গ্রাহক

রাতে যখন সবাই ঘুমোতে যান, চট্টগ্রামের আকবর শাহ এলাকার...

হলে হলে ছুটছেন ঈদের সিনেমার তারকারা

ঈদের প্রেক্ষাগৃহে এখন শুধু কেবল নয়, একেকটি হলে যেন...