এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

Date:

সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা (সংশোধিত) বরাদ্দের বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা ব্যয় করতে পেরেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এটি গত ৫০ বছরে উন্নয়ন কর্মসূচির দুর্বলতম বাস্তবায়ন। যদিও ২০২০-২১ অর্থবছরের পর এবারই মোট বরাদ্দের পরিমাণ সবচেয়ে কম ছিল।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশের উন্নয়ন ব্যয় ছিল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ৬৮ শতাংশ।

Share post:

Popular

More like this
Related

শাকিবের ‘রকস্টার’ সিনেমার সঙ্গে যুক্ত হলো যা কিছু

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত এবারের ঈদুল আজহায়...

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত...

মেসিকে এক নজর দেখার লড়াইয়ে স্টেডিয়ামে তাণ্ডব

কলকাতায় লিওনেল মেসির 'গোট ইন্ডিয়া ট্যুর'-এর প্রথম পর্ব উৎসবের...

ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

গরুর জন্য বাড়ির পাশে খড় আনতে গিয়েছিলেন বড় ভাই।...