কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে তরুণ নিহত

Date:

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। পেশায় তিনি মুদি দোকানের কর্মচারী ছিলেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের আশরাফাবাদ হাইস্কুলের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

হাসপাতালে পথচারী মো. রানা জানান, রাতে মাতবর বাজার আশরাফাবাদ হাইস্কুলের সামনে ওই তরুণ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা দেখেননি তিনি।

নিহত রকির বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচরের চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকেন। রকি একটি মুদি দোকানে কাজ করতেন। ভোরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে তার মরদেহ দেখেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের দুই পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Share post:

Popular

More like this
Related

টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কনটেন্টের ফাঁদে ফেলে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে অনলাইন কনটেন্ট-সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ...

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ৪২ হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ হাজার...

আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে এ আর রহমানের গানে শাহরুখ খান

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক...

তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।...