কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

Date:

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী পত্রিকাটির সাবেক ১১ সাংবাদিককে তাদের বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। 

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মানজুর আল মতিন।

কালের কণ্ঠের দেওয়া চেক ডিজঅনার হওয়ার পর গত ১৩ অক্টোবর পত্রিকাটির সাবেক সাংবাদিকরা রিটটি করেন।

রিটে তথ্য ও সম্প্রচার সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে বিবাধী করা হয়েছে।

রিট আবেদনকারী ১১ জন হলেন—মো. শাহ আলম, মো. জাহেদুল আলম, কাকলী প্রধান, দেওয়ান আতীকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ শাফিক, কে এম লতিফুল হক, আসাদুর রহমান, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার, মো. লতিফুল বাশার ও হানযালা হান।

গত ১৭ আগস্ট বকেয়া পরিশোধের জন্য বিবাদীদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা হাইকোর্টে রিট আবেদন করেন।
 

Share post:

Popular

More like this
Related

আইফোন ডুয়োর স্ক্রিনে সমস্যা, বদলে দেবে অ্যাপল

সম্প্রতি বাজারে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন এনেছে অ্যাপল। তবে...

যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানির এলসি বেড়েছে ৬৫ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য...

প্রেসিডেন্ট লুলার সঙ্গে দেখা করবে বিটিএস

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস চলতি বছরের অক্টোবরে...

খামেনিকে হত্যার গোয়েন্দা তৎপরতা চলছিল যেভাবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার আগে তেহরানের...