খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত

Date:

ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আজ বুধবার বার্তাসংস্থা এএফপিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

নিউইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে খামেনির তিন দিনব্যাপী বিদায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। তবে আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেওয়ায় তা স্থগিত করা হয়েছে। 

অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে। 

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে সমাহিত করার কথা। 

ওই শহরেই জন্মগ্রহণ করেন খামেনি। সেখানে ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকেও দাফন করা হয়েছিল।

দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

Share post:

Popular

More like this
Related

আলো-অন্ধকারের গোলকধাঁধায় নারী ফুটবল লিগ

দীর্ঘ দেড় বছর পর নারী ফুটবল লিগ শুরু হওয়াটা...

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের...

গুগলের ব্যবসায় এবার ভাগ বসাতে চায় চ্যাটজিপিটি, এলো ‘বিজনেস হাব’

অনলাইনে নিজের ব্যবসার পরিচিতি তৈরি করতে এতদিন গুগল বিজনেস...

১০ বছর পর মতিঝিলে কেনা ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক দশকের বেশি সময় আইনি লড়াইয়ের পর রাজধানীর মতিঝিলে...