খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

হাসপাতালের সূত্র জানায়, বিদেশি মেডিকেল টিমটি আজ সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।

সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

এর আগে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। দেশি ও বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share post:

Popular

More like this
Related

নিজের এআই সার্চেই কমল গুগলের বিজ্ঞাপনী আয়, ৫০০ বিলিয়ন ডলারের ধাক্কা

বর্তমানে গুগলে কিছু সার্চ করতে গেলে শুরুতেই থাকে এআই...

ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নতুন সংস্কার প্রস্তাবে বেসরকারি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর অবস্থানে...

ক্রাইম পেট্রোল সঞ্চালনায় অজয় দেবগন

বলিউড তারকা অজয় দেবগনকে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরুর পর থেকে...