খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

Date:

খুলনা জেলা জজ আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফজলে রাব্বি রাজন (৩৫) ও হাসিব (৩১)।

সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, গুলির পর তাদের চাপাতি দিয়ে কোপানো হয়। 

স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। 

খুলনা মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম হাসান বলেন, ‘নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।’

নিহত ফজলে রাব্বি রাজন (৩৫) পূর্ব রুপসা বাগমারার এজাজের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিহত হাসিবের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।

Share post:

Popular

More like this
Related

পরিসংখ্যানের আলোয় ২০২৫: মেসি বনাম রোনালদো দ্বৈরথে কে এগিয়ে?

২০২৫ সাল শেষ হতে চলল। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও...

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থিত নাকুগাঁও স্থলবন্দরটি ২০১৫ সালে যাত্রা শুরু...

‘জাফর ইকবাল আমাকে গিটার বাজিয়ে শোনাতেন’

তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। একাধিকবার জাতীয় চলচ্চিত্র...

ইরানে সর্বোচ্চ নেতা নির্ধারণ হয় যেভাবে

প্রায় ৩৭ বছর ক্ষমতায় থাকার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায়...