গাজীপুরে সিএনজিঅটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

Date:

গাজীপুরের করমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নার্গিস আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নার্গিস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাসিম উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুরের পূবাইল সড়কের কামারগাঁও এলাকায় এপিএস নিট কম্পোজিট লিমিটেডে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা ছুটির পর বাসায় ফেরার সময় অটোরিকশায় ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ওই নারীর মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে রয়েছে।

‘অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ বলেন তিনি।

Share post:

Popular

More like this
Related

ব্রাজিল না আর্জেন্টিনা? এই উন্মাদনা বাংলাদেশের জন্য কেন ভালো

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়।...

ক্যানসার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের...

ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ মুক্তির তারিখ পেছাল

বলিউডের ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হলো আওয়ারাপান...

মিয়ানমারের নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত দলের বিজয় দাবি

মিয়ানমারে সামরিক জান্তার নিয়ন্ত্রণে আয়োজিত ভোটের প্রথম দুই ধাপে...