চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

Date:

বিদেশে চিকিৎসার জন্য টাকা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত ছাড় করতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বিদেশে পড়াশোনার জন্য টাকা পাঠানোর নিয়মও সহজ করেছে। আজ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আগে বিদেশে স্কুলপর্যায়ে পড়াশোনার জন্য টাকা পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগত। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো এখন অনুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য টাকা ছাড় করতে পারবে। তবে এর আগে ওই দেশে বিনা খরচে শিক্ষার সুযোগ আছে কি না, তা যাচাই করে নিতে হবে।

বিভিন্ন সার্টিফিকেশন ও প্রফেশনাল কোর্সের জন্য ব্যাংকগুলো আগে থেকেই ডলার ছাড় করার অনুমতি পেত।

দেশে ফেরা বাংলাদেশিদের আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করার শর্ত কঠোর করা হয়েছে। এখন থেকে বিদেশফেরত যাত্রীরা কাস্টমসের কাছে ‘এফএমজে’ ফর্মে ঘোষণা দিলেই শুধু এই অর্থ জমা করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসাসেবা, বিদেশে পড়াশোনা ও অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে টাকা পাঠানোর সুবিধা বাড়ানোর পাশাপাশি এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে।

বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Share post:

Popular

More like this
Related

২০ ব্যাংকের মুনাফার চেয়ে ৭ ব্যাংকের লোকসান বেশি

ঋণের চাহিদা কমে যাওয়া এবং খেলাপি ঋণের ভারে গত...

রাজ্জাক অভিনীত সিনেমার কালজয়ী ১০ প্রেমের গান

বাংলা চলচ্চিত্রের প্রেমের গানে নায়করাজ রাজ্জাক এক অবিচ্ছেদ্য নাম।...

এক সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেব: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান অভিযানে আরও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে এবং এক...

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী

ম্যাচের নিয়ন্ত্রণ যেন একাই নিজের হাতে তুলে নিলেন নাসুম...