‘চিত্রা’ থেকে এবার অন্য চরিত্রে সাবিলা নূর

Date:

চলতি বছরের ঈদুল ফিতরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এখানে ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাবিলা নূর।

সিনেমা বিশ্লেষকরা আশা করছেন, তানিম নূর পরিচালিত সিনেমাটি আরও একমাস ভালো ব্যবসা করবে। এখনো মাল্টিপ্লেক্সগুলোতে হাউসফুল শো হচ্ছে। এছাড়া আগামীকাল শুক্রবার থেকে ৩৮টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রা হয়ে উঠতে সব রকমের চেষ্টা করেছেন সাবিলা নূর। মুক্তির পর অভিনেত্রী নিজেই ছুটে গেছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে।

পর্দার ‘চিত্রা’ চরিত্র যখন বাস্তবে মানুষের অনুভূতিতে জায়গা করে নেয়, তখনই তাকে সফল বলাই যায়। তিনি নিজেও সিনেমাটি অনেকবার দেখেছেন। আর প্রতিবারই যেন নতুন করে আবিষ্কার করেছেন গল্পকে।

সাবিলা নূর বলেছেন, নিজের অভিনয়ের খুঁত ধরার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি দর্শকের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াকে। আমার মধ্যে এক ধরনের শিল্পীসুলভ অস্থিরতা কাজ করেছে।

তবে চিত্রা হয়ে ওঠার এই যাত্রায় বেশি  ভূমিকা রেখেছেন পরিচালক তানিম নূর। কথা প্রসঙ্গে বলেন, তানিম নূরই আমাকে  ‘সত্যিকারের চিত্রা’ হিসেবে পর্দায় গড়েছেন। একজন পরিচালকের কাজ শুধু দৃশ্য ধারণ করা নয়, বরং অভিনেতার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। পরিচালক সেই কাজটিই করেছেন। ফলে শুটিং সেটে নার্ভাসনেস ধীরে ধীরে কেটে গেছে।

তার ভাষ্য, অভিনয় ওয়ার্কশপের মতো। বড়দের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি শুধু অভিনয় নয়, শৃঙ্খলা, চরিত্রের গভীরতা এবং দৃশ্যের ভেতরে ডুবে থাকার কৌশলও শিখেছেন।

চিত্রা থেকে এবার অন্য চরিত্রে দেখা যাবে তাকে।  আগামী কোরবানি ঈদে তার তিন নম্বর সিনেমা ‘রকস্টার’ মুক্তির তালিকায় আছে। সিনেমার তার বিপরীতে আছেন শাকিব খান। মালয়েশিয়ায় শুটিং শুরু হয়ে বর্তমানে শেষ অংশের শুটিং বাংলাদেশে চলছে। এটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা চলছে। এটি পরিচালনা করছেন আজমান রুশো।

সাবিলা নূর বলেন, ‘রকস্টার’ এমন একটি গল্পের সিনেমা, যা আগে আমাদের দেশের দর্শক খুব একটা দেখেনি। এই সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। আমাদের ‘তাণ্ডব’ আগে গ্রহণ করেছে মানুষ। আশা করছি ‘রকস্টার’ সিনেমাও মানুষ গ্রহণ করবে।

Share post:

Popular

More like this
Related

রিশাদের বলে বোল্ড হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন শামসুর

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার শেষে...

নরসিংদীতে দেয়ালে ফাটল, দোকানে ক্ষয়ক্ষতি

দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী...

বাংলাদেশ কি চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনতে পারবে?

দিগন্তজুড়ে বিস্তৃত বিশাল প্রান্তর। যেখানে গাছপালা তো নেই-ই, এমনকি...

জাপানের নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছেন তাকাইচি

জাপানে চলছে আগাম নির্বাচনের ভোট। স্থানীয় গণমাধ্যমের পূর্বাভাষ মতে,...