ছেলের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় জন্মদিন উদযাপন করবেন ববিতা

Date:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা হিসেবে পরিচিত তিনি। ক্যারিয়ারের পুরোটা সময়জুড়েই দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি।

চলতি বছরটা ববিতার জন্য বেশ আনন্দের। এই বছর তিনি একুশে পদক পেয়েছেন। 

সম্প্রতি মা দিবসে একটি সংগঠন থেকে আজীবন সম্মাননা পেয়েছেন। 

জুলাইতে যুক্তরাষ্ট্রে আনন্দমেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে আরও একটি আজীবন সম্মাননা দেওয়া হবে। 

ববিতা বলেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি দর্শকদের প্রতি আমার ভালোবাসা। তাদের জন্যই আমি।’

‘একটা জীবন অভিনয় করেছি। ভালো লাগে সম্মাননা পেলে। সম্মান দেওয়ার মালিক একমাত্র ওপরওয়ালা’, বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘মা দিবসে সম্মাননা পেয়ে ভালো লাগছে। সকল মায়ের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা। সকল মায়ের জন্য প্রার্থনা। সবার মা ভালো থাকুক।’

ববিতা আরও জানান, ‘আমার একমাত্র ছেলে অনিক কানাডায় থাকে এবং সেখানেই চাকরি করছে। প্রতি বছর বেশ কয়েক মাসের জন্য ওর কাছে যাই। এবারও যাব। ছেলের সঙ্গে সুন্দর সময় কাটিয়ে আসি। এবার অনিক বলেছে, আমার জন্মদিন উদযাপন করবে ক্যালিফোর্নিয়ায়। আমি খুশি হয়েছি।’

‘জন্মদিনের সময়টায় আমেরিকায় থাকব। ওখানে আমাকে চলচ্চিত্রে সারাজীবনের কাজের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা দেওয়া হবে। এই খবরটি আমার ছেলে অনিক জানে। সেভাবেই সে পরিকল্পনা করেছে, বিশেষ দিনে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যাবে’, যোগ করেন তিনি। 

তিনি বলেন, ‘জন্মদিনটা ছেলের সঙ্গে কাটাতে ভালোবাসি। সামনের জন্মদিনটিও আশা করছি আরও সুন্দরভাবে কাটাব।’

অপর এক প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘আমি যখন সিনেমায় আসি, সেই সময়ের অনেকেই বেঁচে নেই। অনেক গুণী শিল্পী, অনেক গুণী পরিচালক এখন পৃথিবীতে নেই। এই সময়ে এসে তাদের কথা মনে পড়ে। তাদের জন্য মন ভরে প্রার্থনা করি।’

সবশেষে তিনি বলেন, ‘এখনকার চাওয়া হচ্ছে সুস্থ থাকা এবং সুন্দরভাবে বেঁচে থাকা। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করি।’
 

Share post:

Popular

More like this
Related

নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তিতে সমঝোতায় প্রস্তুত ইরান

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা...

মেসিকে দেখা নিয়ে বিশৃঙ্খলা: আয়োজক আটক, মমতার ক্ষমা প্রার্থনা

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনা...

ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট সংক্রান্ত ২ সমঝোতা স্মারক সই

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দেশটির সঙ্গে...

বৃষ্টি-বন্যায় কমেছে চাহিদা, আনারস নিয়ে হতাশ মধুপুরের ‍কৃষক

ভোরের আলো ফোটার আগেই টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজারে একে...