জুলাই-অক্টোবরে ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৩ শতাংশ

Date:

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। 

এ সময়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৩ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময়ে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ছিল স্পেন। দেশটিতে রপ্তানি হয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারের পোশাক, যা ইইউতে মোট রপ্তানির ২২ দশমিক ৫১ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে রপ্তানি হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের পোশাক, যা মোট রপ্তানির ২২ দশমিক ৩৭ শতাংশ।

এ সময়ে নেদারল্যান্ডস ও পোল্যান্ডেও পোশাক রপ্তানি বেড়েছে। তবে ইইউর অন্যান্য দেশ মিলিয়ে রপ্তানি ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১৬০ কোটি ডলারে নেমেছে।

ইইউর শীর্ষ পাঁচ বাজার—স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও পোল্যান্ডে মোট পোশাক রপ্তানির প্রায় দুই-তৃতীয়াংশ হয়েছে।

এদিকে, শুধু অক্টোবর মাসেই ইইউতে পোশাক রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ওই মাসেও একক বাজার হিসেবে শীর্ষে ছিল জার্মানি। এ ক্ষেত্রে স্পেন ছিল দ্বিতীয় অবস্থানে।

অক্টোবরে ফ্রান্স ও পোল্যান্ডে পোশাক রপ্তানি কমেছে। তবে নেদারল্যান্ডসে বেড়েছে।

Share post:

Popular

More like this
Related

দৃশ্যমের গল্প শেষ নয়, আবারও জর্জকুট্টির চরিত্রে মোহনলাল

মোহনলাল অভিনীত দৃশ্যম ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে ব্যাপক...

ট্রাম্পের হুমকি: স্পেনের পাশে থাকার কথা জানাল ইইউ

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে ইউরোপীয়...

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের আমন্ত্রণ পেল বাংলাদেশ

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএএম) হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত...

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর...