‘জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে ভোটের’ বিধান চ্যালেঞ্জ করে রিট

Date:

আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলোকেও নিজস্ব প্রতীকে ভোট করতে বাধ্য করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।

আজ বৃহস্পতিবার ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এই রিট পিটিশন দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, সংশোধিত এই বিধান রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করবে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নির্বাচনী প্রথাকে ব্যাহত করবে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম দ্য ডেইলি স্টার–কে বলেন, হাইকোর্ট আগামী সপ্তাহে রিটটির শুনানি নিতে পারে।

গত ৩ নভেম্বর সরকার অধ্যাদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে। সংশোধিত আদেশে বলা হয়, একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে।

এর আগে জোটের সদস্যরা জোটভুক্ত যেকোনো দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারতো। এই বিধান ছোট দলগুলোর জন্য যৌথ নির্বাচনী কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।

Share post:

Popular

More like this
Related

দেশের ৬ শতাংশ ভুট্টা এসেছে যুক্তরাষ্ট্র থেকে

বাংলাদেশে ২০২৫-২৬ বিপণন বর্ষে মোট ভুট্টা আমদানির ৬ শতাংশ...

যেসব শর্ত মেনে ছাড়পত্র পেল বিজয়ের সিনেমা

সাত মাসের টানাপোড়েন শেষে সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের...

ইসরায়েল লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমন...

বার্সেলোনার রক্ষণের নজরে তিন আর্জেন্টাইন তারকা

হান্সি ফ্লিকের বার্সেলোনা শিবিরে এখন রক্ষণভাগের সংকট। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন...