টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল

Date:

গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জোড় ইজতেমার সমাপ্তি হবে বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে ২-৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন।

তিনি আরও জানান, বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় ফিরে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং আগামীকাল সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘নিয়ম অনুযায়ী, পুরানদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে।’

Share post:

Popular

More like this
Related

জুলাই-সেপ্টেম্বরে বিদেশি ঋণ ৪২ শতাংশ কমে ৬৬২ মিলিয়ন ডলার, পরিশোধ ১.৩৫ বিলিয়ন

২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে প্রতিশ্রুত ১ দশমিক ২৭...

কে-পপ দিয়ে ফিরছেন সেই ‘বেবি শার্ক বয়’

ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিওর শিশুশিল্পী ‘বেবি শার্ক...

ইরান কি ভেঙে যাবে?

সব আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে ইরানে দ্বিতীয়বারের মতো...

অভিযোগের পর কলিকে সাময়িক বরখাস্ত শুটিং ফেডারেশনের

জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ...