টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩ আহত ১৪

Date:

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে একটি পানশালায় এক বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে অস্টিনের সিক্সথ স্ট্রিট বিনোদন এলাকায় বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে।

অস্টিন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় অস্টিন পুলিশ। 

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতেই বলতে চাই আমরা কতটা ভাগ্যবান ছিলাম। ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।’

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবার প্রধান রবার্ট লুক্রিটজ জানান,  ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে।

আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

অবশ্য হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এত দ্রুত সাড়া দেওয়ার কারণে পুলিশ ও উদ্ধারকারীদের প্রশংসা করেছেন অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন।  

Share post:

Popular

More like this
Related

ফিরে দেখা ২০২৫: নজর কেড়েছে বাংলাদেশ হকি

যে দেশে ক্রিকেট আর ফুটবল সংবাদপত্রের সবটুকু জায়গা দখল...

মেট্রোর ছাদে কিশোর, চলাচল আজকের জন্য বন্ধ

রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে এক কিশোর ওঠায় মেট্রোরেল...

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা বা ভ্যাকসিন কতটা কার্যকরী

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির...

নয়াদিল্লিতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল, বাণিজ্যসংক্রান্ত বিষয় তুলবে ঢাকা

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু...