ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে বৈদ্যুতিক গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে

Date:

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

এ কারণে উড়োজাহাজটি ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে গেছে বলে জানিয়েছেন সিএনএনের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা কেইটলান কলিন্স।

প্রতিবেদনে বলা হয়, রাত ১১টা ৭ মিনিটের দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিরাপদে অবতরণ করেছে এয়ারফোর্স ওয়ান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ‘সামান্য বৈদ্যুতিক গোলযোগ’ দেখা দেওয়ায় এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।

এয়ারফোর্স ওয়ান ফিরে এলেও ট্রাম্প ও তার সফরসঙ্গীরা দুটি ছোট বিমানে ভাগ হয়ে দাভোসের উদ্দেশে যাত্রা করবেন বলে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, তারা রাত ১১টা ৪৫ মিনিটের দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে থেকে আবার যাত্রা করার পরিকল্পনা করছেন।

এর আগে, গত সেপ্টেম্বরেও যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার পরিবর্তন করতে হয়েছিল ট্রাম্পকে।

সেসময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া যুক্তরাজ্যে যাওয়ার পথে তাদের বহনকারী হেলিকপ্টারে হাইড্রলিক ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয়। পরে তারা নিরাপদে একটি সহায়ক হেলিকপ্টারে ওঠেন। 

 

Share post:

Popular

More like this
Related

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের...

সংসদে উত্থাপিত বক্তব্যে নিরপেক্ষ তদন্ত চায় নাবিল গ্রুপ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সংক্রান্ত আলোচনায়...