ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

Date:

ফ্লোরিডার পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে ঢোকার চেষ্টা করায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে তাদের এজেন্টরা ওই ব্যক্তিকে গুলি করে।

আল জাজিরা জানিয়েছে, সিক্রেট সার্ভিসের যোগাযোগবিষয়ক প্রধান অ্যান্থনি গুলিয়েলমির ভাষ্য, ২০ বছর বয়সী ওই ব্যক্তির কাছে একটি শটগান ও জ্বালানির ক্যান ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ভোরে ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টের উত্তর গেটের কাছে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সিক্রেট সার্ভিস এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, গুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মার-এ-লাগোতে ছিলেন না। শনিবার রাতে তিনি হোয়াইট হাউসে অঙ্গরাজ্যের গভর্নরদের আতিথ্য দিয়েছিলেন এবং গুলির সময় তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন।

সিক্রেট সার্ভিসের সুরক্ষার আওতায় থাকা অন্য কোনো ব্যক্তি রিসোর্টে উপস্থিত ছিলেন না বলেও জানায় সংস্থাটি।

Share post:

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে...

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

চূড়ান্ত হয়ে গেছে গ্রুপিং, ঠিক হয়ে গেছে সূচি। বিশ্বের...

ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং টার্মিনাল দেওয়ার বৈধতা চ্যালেঞ্জের রিটের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার...

সিআইপি হলে কী সুবিধা, কারা হতে পারবেন, কারা পারবেন না

দেশের অর্থনীতি, জাতীয় আয়, শিল্পায়ন, বাণিজ্য বৃদ্ধি ও কর্মসংস্থান...