ড. ইউনূসকে ধন্যবাদ ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন আনোয়ার ইব্রাহিম

Date:

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি। 

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই একাধিক বিশ্বনেতা দলটির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারেক রহমানের ছবিসহ পোস্ট করে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমানকে নির্বাচনে ঐতিহাসিক বিজয় উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানাই। এটা গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে এবং স্পষ্টতই এই ব্যালটে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’ 

‘একইসঙ্গে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখায় নেতৃত্ব দেওয়ার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতি সম্মান জানাই’, যোগ করেন মালয়েশিয়ার নেতা। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানাই। 

ইতোমধ্যে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুভেচ্ছা জানিয়েছেন। উভয়ই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন। 

পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। অনানুষ্ঠানিক ফল অনুসারে বিএনপি ও শরীক দলগুলো ১৭০ আসনে এগিয়ে আছে।

 দ্য ডেইলি স্টারের হাতে আসা ১৬৯টি আসনের চূড়ান্ত ফল অনুযায়ী, বিএনপি ১২৮টি আসন, জামায়াতে ইসলামী ৩১টি আসন, স্বতন্ত্র প্রার্থী ৬টি আসন এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি একটি করে আসন পেয়েছে।

I warmly congratulate Mr Tarique Rahman and the Bangladesh Nationalist Party on their emphatic election victory. This is a triumph of democracy: the Bangladeshi people, having navigated a period of extraordinary challenges, have spoken clearly at the ballot box.

I also wish to… pic.twitter.com/AYSF4DcjmS

— Anwar Ibrahim (@anwaribrahim) February 13, 2026

Share post:

Popular

More like this
Related

টি-টোয়েন্টিতে ৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে অপরাজিত ২২৯ রান!

৮১ বলের ইনিংসে মারলেন ১৪টি চার ও ২৩টি ছক্কা!...

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ...

বৃষ্টি-বন্যায় ৪৭৮ কোটি টাকার ফসলের ক্ষতি

এই মৌসুমে ৫ দশমিক ২৬ হেক্টর জমিতে আমন ধান...

‘অ্যানি’ নিয়ে ৫ বছর পর ফিরছেন সাদ, কেন্দ্রীয় চরিত্রে নাজিফা তুষি

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর পাঁচ বছরের দীর্ঘ বিরতি।...