ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার সর্বোচ্চ দাম ৬২-৬৭ টাকা: বাণিজ্যমন্ত্রী

Date:

ঈদুল আজহাকে সামনে রেখে পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৬২-৬৭ টাকা। আর ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭-৬২ টাকা।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম ২৫-৩০ টাকা ও বকরির ক্ষেত্রে ২২-২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা চামড়ার ব্যবসায়ী, টেনারি মালিক ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ দাম নির্ধারণ করা হয়েছে।
 

Share post:

Popular

More like this
Related

যৌন হয়রানির অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক...

সুস্থ হয়ে উঠছেন সালমান খানের বাবা, শিগগিরই হাসপাতাল ছাড়বেন

বলিউড অভিনেতা সালমান খানের বাবা ও প্রখ্যাত স্ক্রিপ্টরাইটার সেলিম...

গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি হবেই: মার্কিন দূত ল্যান্ড্রি

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হওয়া...

আপনারা অনেকে ভাবেন আমি দলে থাকার মতন না: হৃদয়

আয়ারল্যান্ডের মতন র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে...