ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ১১ কারখানা ছুটি

Date:

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই অংশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। তারা সড়ক অবরোধ করেছেন। প্রায় ১১টি কারখানার শ্রমিকরা সড়কে নামায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে।’

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার অ্যাপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এতে বিক্ষুব্ধ শ্রমিকরা আজ শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

Share post:

Popular

More like this
Related

শতবর্ষে চিরকালের আধুনিক নায়ক উত্তম কুমার

শতবর্ষে মহানায়ক উত্তম কুমার। সুনিপুণ অভিনয় দক্ষতার কারণে বাংলা...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

বিশ্বকাপের মাঝে ছুটি নিয়ে নিউজিল্যান্ডে ফিরতে পারেন হেনরি-ফার্গুসন

চোট কাটিয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ...

রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল চায় এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার...