ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।  

আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, হলের ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রসঙ্গত, তিনবার ভূমিকম্পের ঘটনায় গত ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

Share post:

Popular

More like this
Related

বিএনপির পরবর্তী মহাসচিবের কাছে যেসব প্রত্যাশা

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন।...

ঈদের ৯ নাটকে ৯ রকম চরিত্রে কেয়া পায়েল

নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে...

যাবজ্জীবন কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

দেশের জনপ্রিয় নেতা থেকে ঘৃণিত অপরাধী। ১৪ মাসের মধ্যে...

রেকর্ড দাম পেয়ে প্রথমবার কলকাতায় মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে দলে পেতে শুরুতেই লড়াইয়ে নামল চেন্নাই সুপার...