তিন সিনেমায় সালাহউদ্দিন লাভলু

Date:

একধারে তিনি জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে নন্দিত নাট্যনির্মাতা। বর্তমানে দুদিকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। তিনি সালাহউদ্দিন লাভলু।

সিনেমা তিনটি হলো শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’, সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’।

এ বিষয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘তিনটি সিনেমায় তিন রকম চরিত্রে অভিনয় করেছি। কাজগুলো করে খুব ভালো লেগেছে। দর্শকেরা সিনেমাগুলো দেখে আনন্দ পাবেন। আমিও অভিনয় করে বেশ উপভোগ করেছি।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘শিহাব শাহীনের “ক্যাকটাস” সিনেমার গল্পটা অন্য রকম। এতে নতুনত্ব আছে, যা সবার ভালো লাগবে। সাইফ চন্দনের “মালিক” সিনেমার গল্পেও ভিন্নতা আছে। দর্শকেরা অন্য রকম কিছু পাবেন। আর বন্ধন বিশ্বাসের “সিক্রেট” সিনেমাটিতেও নতুনত্ব আছে। সব মিলিয়ে তিনটি সিনেমা ভালো কিছু হতে যাচ্ছে।’

তিনটি নতুন সিনেমা ছাড়াও ঈদের জন্য এক ঘণ্টার একটি নাটক পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। আসাদ সরকারের রচনায় নাটকটির নাম ‘সত্য সংকট’। এটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সালাহউদ্দিন লাভলু, আমিন আজাদ, ফারজানা ববি প্রমুখ।

ঈদের নাটকটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘“সত্য সংকট” নাটকের গল্পটাই এর মূল শক্তি। একজন মানুষ সারা জীবন সত্য কথা বলেন এবং এ জন্য তাকে নানা সমস্যায় পড়তে হয়। তবুও মানুষটি সত্য কথা বলা ছাড়েন না। এখনো সমাজে সত্য কথা বলার অনেক মানুষ আছে, তা এই নাটকে ফুটে উঠেছে।’

Share post:

Popular

More like this
Related

মূল বিচারপর্বে রোহিঙ্গা গণহত্যা মামলা, সোমবার শুনানি শুরু

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল সোমবার থেকে রোহিঙ্গা গণহত্যা...

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

নারী কাবাডিতে নিজের আধিপত্য আবারও প্রমাণ করল ভারত। উত্তেজনা-রোমাঞ্চে...

পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে...

রমজানে ছোটপর্দায় রেসিপি শেখাবেন যে তারকারা

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে দেশের প্রথম সারির...