নতুন চ্যালেঞ্জ নিয়ে আফরান নিশো

Date:

‘সুড়ঙ্গ’-সিনেমার সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। নতুন চমক নিয়ে ফিরছেন পরিচালক রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশো।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘সুড়ঙ্গ’ সমালোচকদেরও প্রশংসা অর্জন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে সম্মাননা পায় এটি।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি. প্রযোজিত এই সিক্যুয়েল মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বর মাসে।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ আমার চলচ্চিত্রযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি। এই চলচ্চিত্রকে দর্শক যেভাবে হৃদয়ে জায়গা দিয়েছেন, তা শুধু ভালোবাসা নয়, আমাদের প্রতি এক গভীর দায়িত্বও তৈরি করেছে। সুড়ঙ্গ-২–এ আমরা এমন একটি গল্পের দরজা খুলতে যাচ্ছি, যা শুধু আগের কাহিনির ধারাবাহিকতা নয়; বরং আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই সবকিছুকে এবার আমরা আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করেছি।

অভিনেতা আফরান নিশো বলেন, আমার প্রথম সিনেমা ছিলো ‘সুড়ঙ্গ’, তাই এটি সবসময় আমার জন্যে বিশেষ কিছু। ‘মাসুদ’ চরিত্রটি আমার চলচ্চিত্রের জার্নিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শকরা যেভাবে এই চরিত্রকে ভালোবেসেছেন, তা আমার জন্য বিশেষ পাওয়া। সুড়ঙ্গ-২ নিয়ে এতটুকু বলতে চাই, নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে।’

Share post:

Popular

More like this
Related

ইরান ঘিরে উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে...

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে...

সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ

বাঙালির অন্দরসজ্জায় কাঠের আসবাবের কদর চিরকাল। শোয়ার ঘরের সেগুনের...