নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১

Date:

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টার দিকে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে আটক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পরপরই শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হকারদেরও সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

সারাদেশে মাজারে হামলা ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে বিকেল সোয়া ৪টার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পীদের আয়োজনে সমাবেশ শুরু হয়।

ওসি জানান, সংঘাতের আশঙ্কা আছে। তবে, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

এছাড়া র‍্যাব-১১–এর সদস্যদেরও সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে অবস্থান নিতে দেখা গেছে।

Share post:

Popular

More like this
Related

আইডিয়া চুরি করছে এআই, গবেষকদের শঙ্কা

গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছেন অনেক...

রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা

ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় ব্যাংকিং লেনদেন ও পণ্য...

কবে মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যানের নতুন পর্ব, কী আছে গল্পে

বিশ্বজুড়ে সুপারহিরোপ্রেমীদের কাছে স্পাইডার-ম্যান মানেই টম হল্যান্ড। মার্ভেল সিনেমাটিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায়...