নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

Date:

শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত পরশু কাসেমীর স্ত্রী আনা পারভীন কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন।
 

Share post:

Popular

More like this
Related

হালাল অর্থনীতি হতে পারে অন্যতম নতুন সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন...

নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে প্রথম আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। পরে...

গাজা শরণার্থী মাইসুনের তাঁবুতে রোজা এলো যেভাবে

বিশ্বের অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকার মতো গাজার মুসলিমরাও দুই...

সিডনিতে সন্ত্রাসী হামলার সময় রেস্তোরায় পরিবারসহ আটকা ছিলেন ভন 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, সিডনির বন্ডি বিচে...