নিলামে কার্ট কোবেইনের গিটার, দাম উঠতে পারে ৬১ কোটি টাকা

Date:

৯০ এর দশকে রক মিউজিককে আদ্যোপান্ত বদলে দেওয়ার পেছনে যে কয়েকটি ব্যান্ডের বিশেষ অবদান আছে, তাদের মধ্যে নির্ভানা অন্যতম। নির্ভানা রেডিওহেডসহ আরও বেশ কয়েকটি ব্যান্ড অল্টারনেটিভ রক ও গ্রাঞ্জ রকের মতো নতুন ধারার রক মিউজিক নিয়ে আসে, যা রক সংগীতকে নতুন প্রজন্মের কাছে নতুন রূপে উপস্থাপন করে।  

সেই রক ব্যান্ডের প্রয়াত গায়ক কার্ট কোবেইনের হিট গানের অন্যতম হলো ১৯৯২ সালের নেভারমাইন্ড অ্যালবামের ‘স্মেলস লাইক টিন স্পিরিট।’  

কালজয়ী গানটিতে যে ফেন্ডার গিটারটি বাজিয়েছিলেন কোবেইন, সেটি আগামী মাসে নিলামে ওঠানো হচ্ছে।  

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

১৯৬৬ ফেন্ডার মাসট্যাং গিটারটির পাশাপাশি রক সংগীতের আরও বেশ কয়েকটি কালজয়ী বাদ্যযন্ত্রও নিলামে উঠছে। 

এগুলোর মধ্যে ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলস-এর লোগোযুক্ত একটি ড্রামসেটও আছে। ১৯৬৪ সালে ‘দ্য এড সালিভান শো’ তে এই ড্রামটি বাজিয়েছিলেন ব্যান্ডের ড্রামার রিংগো স্টার। ওই অনুষ্ঠানের মাধ্যমেই মার্কিন শ্রোতা-দর্শকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিটলস ব্যান্ডের চার সদস্যকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক সালিভান।

বিংশ শতাব্দীতে সংগীতের জগতে বিশেষ অবদান রাখা অন্যান্য শিল্পীদের ব্যবহার করা বাদ্যযন্ত্রও আছে ‘জিম ইসরে কালেকশান’-এ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিংক ফ্লয়েডের গিটারিস্ট ও গায়ক ডেভ গিলমোর, গ্রেটফুল ডেড ব্যান্ডের জেরি গার্সিয়া, এরিক ক্ল্যাপটন, জন কোলট্রেইন ও জনি ক্যাশ। 

বিটলসের আরও বেশ কয়েকটি গিটার, হাতে লেখা ‘হেই জুড’ গানের কথা, পিয়ানো ও ড্রামসেট এই  নিলামের অংশ হলেও সবার আলোচনায় এসেছে কার্ট কোবেইনের গিটারটি।

বিশেষজ্ঞদের মতে, এই আরাধ্য গিটার পেতে ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি টাকা) খরচ করতে হবে কোনো এক ভাগ্যবান সংগ্রাহককে।  

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান প্রাইভেট অ্যান্ড আইকনিক কালেকশানস অ্যাট ক্রিস্টিজ এই নিলামটি পরিচালনা করবে। 

প্রতিষ্ঠানের প্রধান অ্যামেলিয়া ওয়াকার এএফপিকে বলেন, ‘এটা আমাদের প্রজন্মের মানুষের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ গিটার—যারা গ্রাঞ্জ-যুগ পেরিয়ে এসেছেন।’

‘(স্মেলস লাইক টিন স্পিরিট) ছিল ওই প্রজন্মের জাতীয় সংগীতের মতো। ওই গানের ভিডিওটি আমাদের প্রজন্মকে অন্যদের সামনে পরিচয় করিয়ে দেয়’, বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘আমরা এই গিটারটি নিলামে ওঠাতে পেরে খুবই গর্বিত।’

Share post:

Popular

More like this
Related

সালাহ বিতর্ক ছাপিয়ে ইন্টারের মাঠে গিয়ে জিতল লিভারপুল

মোহামেদ সালাহকে ঘিরে সৃষ্ট অস্থিরতা, বিতর্কের মাঝে দারুণ এক...

‘মোটরসাইকেল কিনে না দেওয়ায়’ নিজ বাড়িতে ককটেল হামলা, যুবক কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের বাড়িতে ককটেল হামলা চালানোর অভিযোগে...

স্বাস্থ্যখাতের দুরবস্থা: সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার কি স্বপ্নই থাকবে?

বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গেলেই চোখের সামনে ভেসে...

‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ পর্ব নিয়ে যা জানা গেলো

দর্শকদের মাঝে আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। যার...