‘পথহারা মন’ দেখে ১০ হাজারের বেশি দর্শকের মন্তব্য

Date:

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’ দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। ইউটিউব ফিল্মটি দেখে মন্তব্য করেছেন ১০ হাজারের বেশি দর্শক। তাদের অনেকেই প্রশংসা করেছেন গল্প, সংলাপ আর অভিনয়ের।

নাটকের গল্পে প্রেম, পরিবার আর বাবা-সন্তানের বিভিন্ন দৃশ্য দর্শকদের মন ছুঁয়েছে। এই নাটকে বাবার চরিত্রে জাহিদ হাসানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

গত ৩১ জুলাই বিকেলে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় ‘পথহারা মন’। নির্মাতা রাজ জানান, মাত্র ৫ ঘণ্টা ৫৩ মিনিটে এর ভিউ দাঁড়ায় এক মিলিয়ন। একদিনে এটি ভিউ পেয়েছে চার মিলিয়ন (৪০ লাখ)। তিন দিনে এ সংখ্যা বেড়ে হয়েছে ছয় মিলিয়ন (৬০ লাখ)।

‘পথহারা মন’-এর মাধ্যমে আট বছর পর রাজের পরিচালনায় অভিনয় করলেন জাহিদ হাসান।

এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, তুষার মামুন, আকবর হোসেন। গল্প লিখেছেন জাকিয়া সুলতানা তৃষা। চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান ও রাজ।

‘পাপ’ শিরোনামের একটি গান রয়েছে ইউটিউব ফিল্মটিতে। এটি গেয়েছেন আরফিন রুমি। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন মাহবুব রহমান।

Share post:

Popular

More like this
Related

হামলার পর বিশ্বের শীর্ষ এলএনজি প্লান্টে উৎপাদন বন্ধ করল কাতার

ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ডকার্ড পেলেন ভেনাস

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ডকার্ড পেয়ে ইতিহাস গড়লেন...

সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ কারা, কী সুবিধা পান?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি, সংকট দীর্ঘ হচ্ছে শ্রমিকের

দেশে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, সে তুলনায় শ্রমিকের মজুরি...