পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা

Date:

রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে।

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করেন। তারা কিবরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়েন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পল্লবীর সি ব্লকের কাছে এ ঘটনা ঘটেছে। পরে কিবরিয়ার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

কিবরিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোকসেদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।’

Share post:

Popular

More like this
Related

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের...

সংসদে উত্থাপিত বক্তব্যে নিরপেক্ষ তদন্ত চায় নাবিল গ্রুপ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সংক্রান্ত আলোচনায়...