প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠক কেন, অস্ত্রের মজুতে টান পড়েছে?

Date:

ইরানে হামলা ও সাম্প্রতিক অন্যান্য সামরিক অভিযানে ফুরিয়ে আসা অস্ত্রের মজুত পুনরায় পূরণে তৎপর যুক্তরাষ্ট্র।

এজন্য দ্রুত অস্ত্রের উৎপাদন বাড়াতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রতিরক্ষা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে লকহিড মার্টিন ও আরটিএক্সের নির্বাহীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এই পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, অস্ত্রের মজুত দ্রুত পুনর্গঠনের লক্ষ্যেই ওয়াশিংটন জরুরি এই বৈঠক ডেকেছে বলে মনে হচ্ছে।

রয়টার্স বলছে, হোয়াইট হাউসের এই বৈঠকের সময় প্রায় ৫০ বিলিয়ন ডলারের একটি সম্পূরক বাজেট প্রস্তাবও উত্থাপন করা হতে পারে, যা অস্ত্রের ঘাটতি পূরণে ব্যয় করা হবে। তবে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান কতদিন চলবে তার ওপর নির্ভর করে এই অর্থের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

কেননা বর্ধিত ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পিএসি-৩ ইন্টারসেপ্টরসহ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Share post:

Popular

More like this
Related

৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকারের প্রশিক্ষণ...

এসসিজিতে খাওয়াজার আবেগঘন বিদায়

গৌরবময় টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়টা আবেগে ভাসিয়েই কাটালেন উসমান...

চট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার 

চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ি লক্ষ্য...

কেন হাসিনাকে ফেরত চায় না ঢাকা

শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে দেখলে, তার দেশে ফেরার চেষ্টা...