প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পেলেন অমিতাভ বচ্চন

Date:

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তেলেগু সিনেমা কলকি ২৮৯৮ এডি সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) হয়েছেন।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, এটি তার প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সিনেমাটি ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটির বেশি আয় করে।

তেলেগু বিভাগে এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল পুষ্পা টু: দ্য রুল। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে।

আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার এবং সুকুমার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।

তামিল বিভাগে আমারন মোট সাতটি পুরস্কার জিতেছে। শিভাকার্থিকেয়ন ও সাই পল্লবী যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

মালয়ালম সিনেমা ব্রাহ্মাগামে অভিনয়ের জন্য মামুর্থি সেরা অভিনেতার পুরস্কার পান। প্রয়াত অভিনেতা ও পরিচালক শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

Share post:

Popular

More like this
Related

বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফায় ভাটা, রেকর্ড প্রবৃদ্ধি রবির

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমাগত কমতে থাকা বাজার চাহিদার চাপে...

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও...

‘অনূর্ধ্ব-১২ দলের খেলোয়াড়ও আমার মতন ভুল করবে না’

এমনিতে উঠতি দলের এশিয়া কাপের আয়োজন হয় মূলত খেলোয়াড়দের...

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো মারা গেছেন

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসনশোভন মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ সংঘরাজ ড....