প্রথম পারিশ্রমিক দিয়ে মায়ের বন্ধক রাখা গয়না ছাড়িয়েছিলেন নওয়াজউদ্দিন

Date:

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্প্রতি তার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যান্ড অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি ও প্রথম উপার্জনের স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

প্রথমবার সিনেমার পর্দায় নিজেকে দেখে কেমন লেগেছিল, এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, খুব অদ্ভুত লেগেছিল। নিজের মধ্যেই অনেক ভুল খুঁজে পেয়েছিলাম। তখন মনে হয়েছিল, আরও ভালোভাবে অভিনয় করতে পারতাম।

এরপর তিনি তার প্রথম পারিশ্রমিকের গল্প শোনান। নওয়াজউদ্দিন জানান, অভিনয় জীবনের শুরুতে তিনি একটি তেলের ব্র্যান্ডের প্রচারণায় পথনাটকে অংশ নিতেন।

তিনি বলেন, আমরা পাঁচ-ছয়জন অভিনেতা একটি ভ্যানে করে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ওই তেলের বিজ্ঞাপন করতাম। সঙ্গে থাকত হারমোনিয়াম ও দাফলি। অনেক সময় মানুষ জড়ো না হলে আমরা ইচ্ছাকৃতভাবে ঝগড়ার অভিনয় করতাম, যেন লোকজন ভিড় করে। এরপর আমরা পথনাটক শুরু করতাম।

সেখান থেকেই তিনি জীবনের প্রথম চেক পান।

নওয়াজউদ্দিন বলেন, প্রথম চেকটি মায়ের হাতে তুলে দিয়েছিলাম। তখন তিনি গয়না বন্ধক রেখেছিলেন। আমার প্রথম উপার্জনের টাকায় সেই গয়নাগুলো ছাড়িয়ে আনতে পেরেছিলেন।

প্রথম পারিশ্রমিকের পরিমাণ নিয়ে তিনি বলেন, আমরা দিনে পাঁচ-ছয়টি শো করতাম। প্রতিটি শোর জন্য ১০০ রুপি করে পেতাম। ফলে মোট ৫০০ থেকে ৬০০ রুপি পেয়েছিলাম।

শুরুর সংগ্রামের সেই দিনগুলোর স্মৃতি আজও নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিশেষ আবেগের। কারণ তার প্রথম উপার্জনই মায়ের বড় দুশ্চিন্তা দূর করতে সাহায্য করেছিল।

Share post:

Popular

More like this
Related

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ক্লিনটনের রেকর্ড ভাঙলেন ট্রাম্প

আধুনিক যুগে দীর্ঘতম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার...

বিব্রতকর রেকর্ডে আশরাফুলকে ছাড়িয়ে সুজনের কাছে চেজ

নিউজিল্যান্ড সফরটা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের জন্য শেষ...

সাইবার আইনের নামে অধিকার খর্ব নয়, নারীর নিরাপত্তা নিশ্চিত করা উচিত

প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ...

জিন্নাহ কেন স্বাধীন বাংলাদেশে উদযাপনের যোগ্য নন

মুহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে বাংলাদেশে হঠাৎ যে আবেগঘন স্মরণ-অনুষ্ঠান,...