‘ফিনালিসিমাতে’ কাতারে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন

Date:

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাজয়ী স্পেন, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যেকার আসন্ন ‘ফিনালিসিমা’ ম্যাচের ভেন্যু কাতার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

উয়েফা জানায় আগামী বছরের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার এই প্রতিযোগিতা ২০২১ সালে আবার চালু করা হয়।

২০২২ সালের ফিনালিসিমায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ইতালিকে ৩–০ গোলে হারিয়েছিল। এবার দক্ষিণ আমেরিকার দলটি আবারও ফিরছে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে তিন বছর আগে তারা বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ ২০২৬, স্থানীয় সময় রাত ৯টায় খেলা শুরু হবে। এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে জয় পেয়েছে।

Share post:

Popular

More like this
Related

চাঁদা দাবি করে কারখানায় গুলি-ককটেল বিস্ফোরণ, আটক ৫

জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলার অভিযোগ পাওয়া...

গ্যাস সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার বিক্রি

সকাল ৮টা বাজলেই উত্তরা ৩ নম্বর সেক্টরে জেসমিন আলমের...

বক্সঅফিসে রাম চরণের ‘পেড্ডি’ ঝড়, প্রথম দিনে আয় ৬৯.৫ কোটি রুপি

দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীরা অপেক্ষায় ছিলেন। টিজার, ট্রেলার,...

ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০...