ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বিভ্রান্তির কোনো সুযোগ নেই: প্রেস সচিব

Date:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

আজ শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা ঠেকানোর সাধ্য কারো নেই।

তিনি আরও বলেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড লোক। তাদের কথায় জনগণ বিভ্রান্ত হবেন না।’

শফিকুল আলম বলেন, ‘এই সরকারের সাংবাদিকদের জন্য কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন মিডিয়া প্রতিষ্ঠানগুলো সাংবাদিকদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, বিনিময়ে শুধু একটি কার্ড ধরিয়ে দিচ্ছে, এটাই বাস্তবতা।’

‘যারা এখনও নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা আসলে স্বৈরাচারের দোসর। দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করা মানে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া,’ বলেন তিনি।

মতবিনিময় সভার আগে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Share post:

Popular

More like this
Related

তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে...

বিশ্বকাপ নিশ্চিত করল ক্রোয়েশিয়া, দুয়ারে দাঁড়িয়ে নেদারল্যান্ডস-জার্মানি

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।...

পুলিশি হামলার প্রতিবাদে রোববার থেকে শিক্ষকদের কর্মবিরতি

তিন দফা দাবিতে আগামীকাল রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই সোমবার: বাণিজ্য উপদেষ্টা

আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ’ বাণিজ্য চুক্তি সই...