বক্স অফিসের শীর্ষে ‘মাইকেল’

Date:

কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেয়েই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। মুক্তির কয়েকদিনেই সিনেমাটি যুক্তরাষ্ট্রে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করেছে। 

ভ্যারাইটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বায়োপিক সিনেমার ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বকালের সেরা ওপেনিং ‘মাইকেল’ সিনেমার। এর আগে ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’ (৬০ মিলিয়ন ডলার) এবং ২০১৮ সালের ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ (৫১ মিলিয়ন ডলার) যে রেকর্ড গড়েছিল, ‘মাইকেল’ সেগুলোকে অনেক পেছনে ফেলে দিয়েছে। 

চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

চলচ্চিত্র সমালোচকরা ‘মাইকেল’ নিয়ে খুব একটা সন্তুষ্ট না হলেও সাধারণ দর্শকরা এটি দারুণভাবে পছন্দ করেছেন।

অ্যান্টনি ফুকোয়া পরিচালিত ‘মাইকেল’ সিনেমায় মাইকেল জ্যাকসনের ছোটবেলা থেকে বিশ্বসেরা তারকা হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। 

মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই আপন ভাতিজা জাফর জ্যাকসন।

প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমাটি তৈরিতে যৌথভাবে কাজ করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল ও মাইকেল জ্যাকসন এস্টেট।

সমালোচকদের মতে, জ্যাকসনের জীবনের অনেক বিষয় সিনেমার গল্পে এড়িয়ে যাওয়া হয়েছে। 

মূলত আইনি জটিলতার কারণে চিত্রনাট্যে কিছু পরিবর্তন এনে ১৯৮৮ সালের ‘ব্যাড’ ট্যুর পর্যন্ত কাহিনি রাখা হয়েছে।

Share post:

Popular

More like this
Related

ওমানের বৈঠক বিলম্বিত, চলছে ইরান-যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের প্রস্তুতি

অল্প সময়ের মধ্যেই ওমানের রাজধানী মাসকাটে শুরু হতে যাচ্ছে...

পুর্বাচলে হারিয়ে যাওয়া মাটি: তদন্ত কমিটি গঠনের নির্দেশ বিসিবির

পুর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক...

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০

ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত দুই শিশুসহ ১০ জনের...

‘শুধু ডিজিটাল প্রবেশাধিকার নয়, গড়ে তুলতে হবে এআই সক্ষমতা’

দেশে এআই সক্ষমতা গড়ে তুলতে কেবল ডিজিটাল সেবা সম্প্রসারণ...