বন্যার্তদের সহায়তায় নেপালে সোনু সুদ

Date:

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটিতে পৌঁছেছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

তার পরিচালিত সুদ চ্যারিটি ফাউন্ডেশন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের প্রয়োজন বুঝে সহায়তা দেওয়ার কাজও শুরু করেছে তার দল।

আজ বৃহস্পতিবার বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোনু সুদ জানিয়েছেন, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছানো, তাদের প্রয়োজনের কথা জানা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তবে ত্রাণ কার্যক্রম শুধু এখনকার সংকটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী কয়েক মাসও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাদের।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন, ‘আমরা বন্যার্তদের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। ভারত থেকে অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি। আমরা অসহায় মানুষগুলোর পাশে থাকতে চাই এবং তাদের জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে চাই।’

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল ও খাবার। এর পাশাপাশি মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কথা বলে আরও কী কী প্রয়োজন, তা জানার চেষ্টা করছে সোনুর দল।

সোনু বলেন, মানুষের জন্য নিজের জায়গা থেকে কিছু করা সবার দায়িত্ব। তবে ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো সহজ নয়। এ জন্য অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন হয়।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, বন্যায় এখন পর্যন্ত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন ৩ হাজার ৯২৫ জন।

Share post:

Popular

More like this
Related

নুনে পোড়া শৈশব

‘আমি পড়তে চাইতাম, কিন্তু এখন আর সম্ভব না’—কথাটা বলার...

স্থগিতাদেশ থাকলে ৬০ হাজার কোটি টাকা থেকে প্রণোদনা পাবেন খেলাপিরাও

ঋণখেলাপি সংক্রান্ত কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ থাকা ঋণগ্রহীতাদের ৬০...

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান।ইরানের সামরিক...

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব নেপালে, সূচি ঘোষণা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা...