বিয়ে নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন ববি

Date:

অভিনেত্রী ইয়ামিন হক ববি তার কথিত স্বামী নিয়ে ছড়ানো খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তিনি।

কথিত স্বামী হিসেবে মির্জা আবুল বাশারকে উল্লেখ করে ছড়ানো খবর সম্পর্কে প্রশ্ন করা হলে ববি বলেন, এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, শুরুতে এসব নিয়ে তিনি খুব একটা গুরুত্ব না দিলেও বিষয়টি এখন তার পরিবারের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ববি বলেন, ‘শুরুতে এসব সংবাদ আমার গায়ে লাগেনি। কিন্তু আমার পরিবার আছে, তারা দেশের বাইরে থাকে। এসব খবর দেখে তারা খুবই কষ্ট পেয়েছে। যারা এসব সংবাদ প্রকাশ করেছে, তারা কোনো সূত্র বা প্রমাণ ছাড়াই করেছে।’

তিনি আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই পেশাগত। তার ভাষায়, ‘তিনি যে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে আমি কিছু অফিসিয়াল কাজ করেছি। এর বাইরে কোনো সম্পর্ক নেই। কাজের সূত্রে দেখা হওয়াকে ভিত্তি করে ভুলভাবে এসব খবর ছড়ানো হয়েছে।’

বিয়ের গুজব প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি নিজেও বুঝতে পারছি না কেন বিয়ের কথা বলা হচ্ছে। এমনকি এই খবর দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে বারবার তাকে বোঝাতে হচ্ছে যে এসব মিথ্যা।’

ববি আরও বলেন, কারও কাছে যদি তার বিয়ের কোনো প্রমাণ থাকে, তবে তা প্রকাশ করার আহ্বান জানান তিনি। ‘যদি কেউ প্রমাণ করতে পারে আমি বিয়ে করেছি, তাহলে সে যা বলবে আমি মেনে নেবো। আমি চ্যালেঞ্জ দিলাম,’ বলেন এই অভিনেত্রী।

তার মতে, তার সঙ্গে কাজের সম্পর্কের ছবিগুলো ভুলভাবে উপস্থাপন করে গুজব ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসিয়াল পরিবেশে গেলে সম্মানসূচক আচরণ ও ছবি তোলা স্বাভাবিক বিষয়, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

অভিনয় ক্যারিয়ার নিয়ে সমালোচনার জবাবে ববি বলেন, প্রতিটি শিল্পীর জীবনেই কিছু কম মানের প্রজেক্ট আসে। তবে তিনি নিজের চরিত্র ও কাজের প্রতি সবসময় সচেতন ছিলেন এবং ভবিষ্যতে আরও ভালো প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন।

এ ছাড়া তিনি নিশ্চিত করেন যে, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন। শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানান তিনি। এর আগে শাকিব-মিশা প্যানেল থেকেও তিনি একবার নির্বাচিতও হয়েছিলেন।

ববি বলেন, শিল্পীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।

Share post:

Popular

More like this
Related

ইরানে ট্রাম্প কী চান?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিলেও, দীর্ঘমেয়াদি বা...

আড়াইশো বছরের ইতিহাসে অনন্য নজির ল্যাথাম-কনওয়ের

টেস্ট ক্রিকেট তো বটেই, ২৫৩ বছর ধরা চলা প্রথম...

ফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে আলী রীয়াজের প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ছড়ানোর...

আয় গোপনে জরিমানা হওয়া উচিত প্রমাণসাপেক্ষে

কর দেওয়া নাগরিকের দায়িত্ব এবং ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়া...