ব্রাজিল সমর্থন করলেও আর্জেন্টিনার খেলাও পছন্দ: মিশা সওদাগর

Date:

ঢালিউড অভিনেতা মিশা সওদাগর ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। ব্রাজিলের এই সমর্থক আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের খেলাও উপভোগ করেন।

দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করা মিশা সওদাগর এখনো শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ ফুটবল ও ফুটবলপ্রেম নিয়ে কথা বলেছেন তিনি।

মিশা সওদাগর বলেন, ‘ছোটবেলায় প্রচুর ফুটবল খেলা দেখেছি। বলতে পারেন, ফুটবলের পোকা ছিলাম। স্বপ্ন দেখতাম একদিন আমিও নামকরা খেলোয়াড় হবো। কিন্তু সেটা পারিনি।’

কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি যখনকার কথা বলছি, তখন সব বাবা-মা চাইতেন তার সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হোক। মা সেই সময় ভাবলেন, ফুটবল খেলতে গিয়ে যদি পা ভেঙে ফেলতে পারি, পড়ালেখার ক্ষতি হবে। এ জন্য বলতেন পুরোদমে যেন না খেলি। তাই ইচ্ছে থাকার পরও সেভাবে খেলতে পারিনি।’

শৈশবের স্মৃতিচারণ করে মিশা বলেন, ‘ফুটবলের মতো জনপ্রিয় তখন অন্য কোনো খেলা ছিল না। এখনো তাই।’

পছন্দের দল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। পেলের রেকর্ড করা খেলা টেলিভিশনে দেখেছি। ব্রাজিলের খেলা খুব টানে। যদিও অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। তারপরও ব্রাজিলই সবচেয়ে পছন্দ করি। ব্রাজিল সমর্থন করলেও আর্জেন্টিনার খেলাও পছন্দ করি। এ ছাড়া, জার্মানি ও স্পেনের খেলাও ভালো লাগে।’

ব্রাজিল দলের খেলোয়াড়দের প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় ব্রাজিলের কার্লোস, রোনালদিনহোসহ অনেকেই ভালো খেলতেন। এখন নেইমারও ভালো খেলেন। শোনা যাচ্ছে নেইমার এবার কয়েক ম্যাচ খেলতে পারবেন।’

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে মিশা সওদাগর বলেন, ‘মেসির খেলা ভালো লাগে। দুর্দান্ত খেলেন তিনি। যে কেউ এটা স্বীকার করবেন।’

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সম্পর্কে তিনি বলেন, ‘উন্মাদনা থাকবেই। আমরা তো ফুটবল উন্মাদনা দেখেই বড় হয়েছি। আমাদের দেশে আবাহনী ও মোহামেডানের খেলা মানেই ছিল স্টেডিয়ামভরা দর্শক। আমি মোহামেডান সমর্থন করতাম। কী যে উত্তেজনা ও উন্মাদনা ছিল…।’

Share post:

Popular

More like this
Related

ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে...

আওয়ামী লীগের সুবিধাভোগী লিডসের ব্যাংকআল্টিমাস নিয়ে টানাপোড়েন

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে অবসরপ্রাপ্ত ব্যাংকার মিজানুর রহমানকে...

আফ্রিকা কাপের মঞ্চে প্রত্যাশার ভারে চাপে মরক্কো

আফ্রিকার ফুটবল মানচিত্রে সবচেয়ে আলোচিত আসর আফ্রিকা কাপ অব...

‘হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে বাংলাদেশের অনুরোধ পেয়েছে...