ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

Date:

ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্তের প্রথম দিন—পহেলা ফাল্গুন। ভালোবাসা আর বসন্তের রঙে দিনটিকে নিয়ে প্রতি বছরের মতো এবারও টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবে দেখা যাবে বর্ণিল আয়োজন। এমন কিছু নির্বাচিত নাটক, অনুষ্ঠান ও কাহিনিচিত্র নিয়ে থাকছে এদিনের আয়োজন।

যে কথা হয়নি বলা
সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটক। নীহার সঙ্গে দর্শক আমাকে সব সময়ই পছন্দ করেন। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। ভালোবাসা দিবসে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে এমন গল্পই উপভোগ করেন দর্শক।’

নাটকটিতে দুটি গান রয়েছে। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।চমক

টিফিন বক্স
‘টিফিন বক্স’ নামের ফ্ল্যাশ ফিকশনটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সীমিত দৈর্ঘ্যের এই কাহিনিচিত্র। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার।

ভালোবাসার পাঁচফোড়ন
ভালোবাসা দিবস ঘিরে এবারও বিশেষ আয়োজন নিয়ে ফিরছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার পাঁচফোড়ন’। আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি। ফাগুন অডিও ভিশনের ব্যানারে এটি নতুন আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। গল্পের ফাঁকে ফাঁকে রয়েছে গান, নাচ, নাটক এবং বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন।সারিকা

মায়া বনের হরিণ
ভালোবাসা দিবসের জন্য ‘না বলা এক প্রেমের গল্পে’ নির্মিত হয়েছে নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটিতে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস ঘিরে নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

Share post:

Popular

More like this
Related

চালু হলো চীনের এআই চ্যাটবট ডিপসিকের নতুন সংস্করণ

চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক একটি নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

জন্মদিনে শিশুকল্যাণে ২ লাখ ডলার দান করলেন বিটিএসের জে-হোপ

গত ১৮ ফেব্রুয়ারি বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডের অন্যতম সদস্য জে-হোপের...

আমেরিকান হতে চায় না গ্রিনল্যান্ডবাসী, ৫ রাজনৈতিক দলের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর...

দ্বিতীয় অ্যাশেজ টেস্টে কামিন্সের ফেরার প্রত্যাশা অস্ট্রেলিয়ার

অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় অ্যাশেজ টেস্টেই মাঠে ফিরতে পারবেন...