ভূমিকম্পে টঙ্গী-শ্রীপুরে শতাধিক শ্রমিক আহত

Date:

ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভূমিকম্পে দুই শিল্পাঞ্চলের শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হওয়ার ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় টঙ্গী বিসিকের একটি কারখানার শ্রমিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি কারখানাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ ভূমিকম্পে শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে বহু শ্রমিক আহত হন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তারেক হাসান জানান, ‘ভূমিকম্পের পর অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি হতে আসেন। তবে বর্তমানে ঠিক কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।’

জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা টিএস শফিকুল ইসলাম জানান, বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।

 

Share post:

Popular

More like this
Related

ডি ককের ঝড়ে ভারতের বড় হার, সিরিজে ফিরল দ. আফ্রিকা

ওপেনার কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারতের...

চ্যালেঞ্জের মধ্যেও রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের

চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য নিয়ে বাংলাদেশে...

অধিভুক্ত কলেজগুলোতে সাইবার নিরাপত্তা ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির

বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। ইন্টারনেট...