ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

Date:

ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদী উপজেলায়। সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

 

Share post:

Popular

More like this
Related

জাপানের নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছেন তাকাইচি

জাপানে চলছে আগাম নির্বাচনের ভোট। স্থানীয় গণমাধ্যমের পূর্বাভাষ মতে,...

চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে...

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে...

৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাংলাদেশের নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট...