মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

Date:

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুরে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ভোররাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনারের গলিতে একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই বাসাটি মামুনের না বলে জানিয়েছেন হাসানুর রহমান।

পুলিশের ধারণা, মাদক চোরাকারবারির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে।

হাসানুর রহমান বলেন, ‘নিহত যুবকের আঙুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। মামুন  পটুয়াখালীর দুমকী উপজেলার আগলী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। তবে এখনো তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জানান এই পুলিশ কর্মকর্তা।

Share post:

Popular

More like this
Related

যেভাবে ভূমিকম্প বুঝতে পারেন তাইজুলরা

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ৩৮ মিনিট। ঢাকাসহ দেশের...

কঠোরতার পথে শিক্ষা, নতুন দিগন্তের সন্ধানে পাবলিক পরীক্ষা

পাবলিক পরীক্ষাকে আরও কঠোর ও শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগে বাংলাদেশের...

৩ সিনেমায় ইন্তেখাব দিনার

অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। দীর্ঘদিন ধরে অভিনয়ে জড়িত আছেন। একসময়...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে...