মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

Date:

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ।

মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে তা কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।

এর আগের মাস ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে উঠেছিল, যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

সেসময় অর্থনীতিবিদরা বলেন, রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং নির্বাচন-সংশ্লিষ্ট ব্যয় বাড়ার কারণে চাহিদা বেড়ে যায়, যার প্রভাবে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের মে মাসের পর প্রথমবারের মতো ৯ শতাংশ ছাড়ায়।

বাংলাদেশ গত তিন বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে।

এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ওপর, যারা আয়ের বড় অংশ খাদ্যে ব্যয় করেন এবং মূল্যবৃদ্ধির ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা সবচেয়ে কম।
 

Share post:

Popular

More like this
Related

কঠোরতার পথে শিক্ষা, নতুন দিগন্তের সন্ধানে পাবলিক পরীক্ষা

পাবলিক পরীক্ষাকে আরও কঠোর ও শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগে বাংলাদেশের...

৩ সিনেমায় ইন্তেখাব দিনার

অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। দীর্ঘদিন ধরে অভিনয়ে জড়িত আছেন। একসময়...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে...

টাকার-ডোহেনির জুটি ভেঙে তাইজুলের জোড়া আঘাত

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে হতাশ করে দ্রুত রান আনলেন...