মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে বিএমডব্লিউ গাড়ি জব্দ

Date:

মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে আমদানি করার অভিযোগে চট্টগ্রামে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর রহমতগঞ্জ এলাকার সাত্তার মঞ্জিল থেকে গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান, মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি দেশে আনা হয়েছিল।  

এক সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল অভিযান চালিয়ে চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১ নম্বরের গাড়িটি আটক করে।

কাস্টমস গোয়েন্দাদের ভাষ্য, সম্প্রতি মোংলা বন্দরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে বিলাসবহুল গাড়িকে তিন থেকে চারটি বড় অংশে কেটে আমদানির কৌশল শনাক্ত করা হয়েছে। এ ধরনের পদ্ধতিতে গাড়ি আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

কর্মকর্তারা জানান, গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় ও আমদানি-সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। কিন্তু, তিনি কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের কাছে কোনো দলিল বা তথ্য উপস্থাপন করতে পারেননি।

কর্মকর্তারা একাধিকবার গাড়িটির চাবি চাইলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে আমদানি-সংক্রান্ত কোনো দলিল কিংবা গাড়ি কেনার নথি দেখাতে না পারা এবং গাড়ির চাবি না দেওয়ায় গাড়িটি জব্দ করা হয়।

এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, ‘কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিস্তারিত অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share post:

Popular

More like this
Related

বাপ্পারাজের পরিবর্তে শিল্পী সমিতির নির্বাচনে কে?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

প্রতিবেশী আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান...

‘মোস্তাফিজের বিশেষ দক্ষতাই এই চাহিদা তৈরি করেছে’

দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত যে, ২০১৬ সালে কাঁধে...

চট্টগ্রামে সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ৫ দিন পর বদলি হলেন এসআই

চট্টগ্রাম আদালতে জেলা কোর্ট ইন্সপেক্টর সোহেল আহম্মদের বিরুদ্ধে সাক্ষ্যে...