মীরার সঙ্গে আগুন চরিত্রের একটা কেমেস্ট্রি রয়েছে: সাবিলা নূর

Date:

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা রকস্টারে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে। শাকিব খানের বিপরীতে তিনি অভিনয় করেছেন ‘মীরা’ চরিত্রে। মুক্তির পর সিনেমাটি নিয়ে একাধিকবার প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন এবং দর্শকের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন এই অভিনেত্রী।

সাবিলা নূর জানান, তিনি সবসময়ই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চান।

এর আগে ‘তাণ্ডব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো আলাদা ঘরানার কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি চরিত্রেই নতুনভাবে নিজেকে ভাঙার চেষ্টা করেছেন। রকস্টারে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছেন।

‘মীরা’ চরিত্র নিয়ে তিনি বলেন, প্রস্তুতির সময় খুব বেশি ছিল না—মাত্র দুই থেকে তিন সপ্তাহ। তবে অল্প সময়ের মধ্যেই চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছেন।

সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সাবিলা। তার ভাষায়, শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সবসময়ই আনন্দের। তিনি খুবই ডেডিকেটেড, ডিসিপ্লিনড এবং সহশিল্পীদের প্রতি সহযোগিতাপূর্ণ।

রকস্টারে শাকিব খানের চরিত্র আগুনের সঙ্গে মীরার সম্পর্ক নিয়েও তিনি ইঙ্গিত দেন এক ভিন্ন রসায়নের। তার মতে, এই দুই চরিত্রের মধ্যে একটি বিশেষ ধরনের কেমিস্ট্রি তৈরি হয়েছে, যা সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে।

সাবিলা নূর বলেন, রকস্টার মূলত একজন মানুষের জীবন, তার সংগীতের পথচলা এবং জীবনের কঠিন বাস্তবতার গল্প।
দেশের প্রেক্ষাপটে তৈরি এই গল্প দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সব মিলিয়ে রকস্টার কেবল একটি প্রেম বা সংগীতের গল্প নয়—বরং ভিন্ন ধরনের চরিত্র ও সম্পর্কের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ঈদের সময় দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে দেখানো হয়। স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনে ১৮টি শো থাকলেও পরের দিন তা বেড়ে দাঁড়ায় ৩৬টিতে।

Share post:

Popular

More like this
Related

মালয়েশিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে যক্ষ্মা, বিশেষ সতর্কতা

হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় যক্ষ্মা প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি...

টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ১০ রেটিংধারী বোলারদের তালিকায় বরুণ

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের...

চট্টগ্রামের কালুরঘাটে পোশাক কারখানার গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে...

রইদ সিনেমার যে গানে নায়িকা তুষির কণ্ঠ

অভিনেত্রী নাজিফা তুষি প্রথম আলোচিত হয়েছিলেন মেজবাউর রহমান সুমন...