মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শুরু ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম

Date:

মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার সকালে বিভাগটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

রিতা জানান, ডায়ালাইসিস বিভাগটি দুটি বেড দিয়ে শুরু হলেও শিগগির ১০ বেডে উন্নীত হবে।

এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং রোগীদের সেবা যথাযথ ও সুলভমূল্যে দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নু মানুষের সেবা নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। ব্যবসা করার জন্য এটি প্রতিষ্ঠা করেননি। এই ডায়ালাইসিস কার্যক্রম চালু হওয়ার মধ্য দিয়ে তার স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগোনো গেলো। মানুষ খুব সহজে ও সুলভে এখান থেকে সেবা নিতে পারবেন।’

এ সময় মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Share post:

Popular

More like this
Related

৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন, ১ হাজার ডলার দাবি হ্যাকারদের

ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির...

‘পৃথিবীতে ভালোবাসার মতো বড় আর কোনো শক্তি নেই’

এদেশের চিরসবুজ গায়ক বলা হয় কুমার বিশ্বজিৎকে। কেউ কেউ...

যে কারণে বুর্জ খলিফায় ভেসে উঠল মোদির মুখ

বিশ্বের উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফার বিষয়ে জানেন না, এমন...

অ্যাডিলেডে বন্ডাই হামলার নিহতদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

সিডনির বন্ডাই বিচে ঘটে যাওয়া মর্মান্তিক গণগুলিবর্ষণের শিকারদের স্মরণে...