মেট্রো স্টেশন থেকে গাঁজাসহ বাবা-মেয়ে আটক

Date:

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আট কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে এমআরটি পুলিশ।

আজ সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।

আটক দুজন হলেন—মাহাবুবুর হাওলাদার (৫০) ও তার মেয়ে সুমি (৩০)।

সোহেল চৌধুরী বলেন, শেওড়াপাড়া স্টেশনে দুজনের ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল।

তিনি আরও বলেন, দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Share post:

Popular

More like this
Related

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজের সঙ্গে নোঙর...

যাত্রাপালা দেখে অভিনয়ে এসেছিলাম: মামুনুর রশীদ

দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন...

উগ্র জাতীয়তাবাদীদের দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভাঙাতে ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারা?

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস পরিষ্কার জানিয়ে...

বিজয় দিবসের ক্রিকেটে স্মৃতির রোমন্থন, মাঠে ফিরলেন অতীতের তারকারা

বরাবরের মতো মহান বিজয় দিবসকে ঘিরে এবারও স্মরণীয় এক...