যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

Date:

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে তিনটি আলাদা স্থানে এ হামলা চালানো হয়।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে।’

আলাবামা সীমান্তের কাছে ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটে।

শেরিফ স্কট জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

শেরিফ স্কট আরও বলেন, হামলাকারী আটক হয়েছেন। আর কোনো ঝুঁকি নেই। 

তিনি বলেন, আমি অনুরোধ করছি, আপনারা নিহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছেন এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে।

Share post:

Popular

More like this
Related

মানুষের সমুদ্রে পরিণত হয়েছিল মান্নার মৃত্যুদিনটি

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না। তুমুল জনপ্রিয়...

জাতীয় অ্যাথলেটদের দিয়ে নির্বাচনী প্রচারণা নয়: হুঁশিয়ারি এনএসসির

জাতীয় দল সম্পৃক্ত খেলোয়াড়দের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার...

লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের কোম্পানি, চুক্তি আগামী সপ্তাহে

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব...

সয়াবিন তেলের আমদানি ব্যাপকভাবে কমেছে

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সয়াবিন তেলের...