যুক্তরাষ্ট্র–কানাডার ৫৮ হলে ‘দম’

Date:

আমেরিকায় ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে সাড়া পড়েছে। চাহিদার কারণে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। 

রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল। 

সপ্তাহ ঘুরতেই দর্শকদের আগ্রহে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’।

এখানেই শেষ নয়, ১৭ এপ্রিল থেকে সিনেমাটি চলবে কানাডার ৮টি প্রেক্ষাগৃহে। 

‘দম’ উত্তর আমেরিকায় মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি এখন অবস্থান করছেন আমেরিকায়। নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সিনেমা “দম”। কেন এবার সত্য ঘটনাকে আশ্রয় করলাম? কারণ আমার মনে হয়েছে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশিদের বিজয়ের গল্প বলা সম্ভব। আমিও অনেকদিন পর নির্মাণে ফিরলাম। এই ফেরাটা বাংলাদেশের বা বাংলাদেশিদের বিজয়ের গল্প বলার মাধ্যমে হওয়াটাই তৃপ্তির বলে মনে হয়েছে আমার।’

‘দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। বিদেশের মাটিতে প্রবাসী ভাই-বোনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত। যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনে হচ্ছে “দম” জিতে গিয়েছে’, যোগ করেন রেদওয়ান রনি। 

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি। 

সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

Share post:

Popular

More like this
Related

কঙ্গোয় ভয়াবহ ভূমিধসে ২০০ প্রাণহানির আশংকা

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো বা ডিআরসি নামে পরিচিত)...

‘হালান্ড-এমবাপে লড়াই দারুণ হবে’

২০২৬ বিশ্বকাপের ড্রয়ে নরওয়ের সঙ্গে একই গ্রুপে পড়তেই হাসতে...

‘খোয়াই নদী এখন হবিগঞ্জের সবচেয়ে বড় ডাস্টবিন’

নদীকে কেন্দ্র করে যে জীবন ব্যবস্থা, সভ্যতার কথা বলা...

আর্থিক চাপ সামলাতে সম্পদ বিক্রির পথে সিটি গ্রুপ

ঋণের চাপ সামলাতে ও মূল ব্যবসা নজর দিতে কিছু...